১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৪
শিরোনামঃ
বরিশাল মেহেন্দিগঞ্জে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন আজ মাঠে নামছে নির্বাচনের জন্য আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেইঃ ইসি জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ: ইসি ঢাকায় প্রচারে তারেক রহমান, এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন নতুন বাজার ব্যবসায়িক কল্যান সমিতির আয়োজনে মিলন মেলা ও বনভোজন-২০২৬ হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শরীয়তপুর ইয়াংস্টার ক্লাব বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সমাজকল্যাণ সহ-সম্পাদক মোঃ রাইহান ইসলাম সজীব এর পিতা আলহাজ্ব নজরুল ইসলাম সাহেব সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার) কে জায়নামাজ উপহার দেন।

প্রধান উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ পঠিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আসিফ ও মাহফুজের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন তারা। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এবং মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে পালন করছিলেন। পরে এ বিষয়ে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলন করে প্রেস সচিব বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম আজ বিকেল ৫টা নাগাদ প্রধান উপদেষ্টার কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন সরকারে জায়গা পান। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo