১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৩
শিরোনামঃ
বরিশাল মেহেন্দিগঞ্জে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন আজ মাঠে নামছে নির্বাচনের জন্য আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেইঃ ইসি জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ: ইসি ঢাকায় প্রচারে তারেক রহমান, এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন নতুন বাজার ব্যবসায়িক কল্যান সমিতির আয়োজনে মিলন মেলা ও বনভোজন-২০২৬ হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শরীয়তপুর ইয়াংস্টার ক্লাব বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সমাজকল্যাণ সহ-সম্পাদক মোঃ রাইহান ইসলাম সজীব এর পিতা আলহাজ্ব নজরুল ইসলাম সাহেব সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার) কে জায়নামাজ উপহার দেন।

ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মো: জহিরুল ইসলাম বাপ্পি, ভোলা
  • আপডেটঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৯৮ পঠিত

মো: জহিরুল ইসলাম বাপ্পি, ভোলা
বোরহানউদ্দিন মিডিয়া হাউজের উদ্যোগে সাংবাদিকতা ও সোশ্যাল মিডিয়া বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবীন-প্রবীণ মিডিয়া কর্মীরা এতে অংশগ্রহণ করেন। দৈনিক সংগ্রাম পত্রিকার দৌলতখান উপজেলা প্রতিনিধি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মশালার কার্যক্রম শুরু হয়। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক নয়াদিগন্তের বরিশাল ব্যুরো প্রধান ও দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক আজাদ আলাউদ্দিন। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের বাস্তব চিত্র তুলে ধরে অসুস্থ সমাজকে সুস্থ সমাজে রূপান্তরের চেষ্টা করাই প্রকৃত সাংবাদিকতার সফলতা। সাংবাদিকতাকে পেশার পাশাপাশি ইবাদতের মাধ্যম হিসেবেও গ্রহণ করার আহ্বান জানান তিনি। এছাড়াও প্রেস রিলিজ, খবর সংগ্রহ ও লেখার কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ শরীফ। ডিজিটাল ক্যাম্পেইন: প্রয়োজনীয়তা ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন মোঃ শাহে আলম, সদস্য সচিব, ভোলা ফোরাম ঢাকা। কর্মশালার শেষ অধিবেশনে বোরহানউদ্দিন মিডিয়া হাউজের উপদেষ্টা অধ্যাপক মাওলানা মোঃ মাকসুদুর রহমান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সাংবাদিকদের যথার্থ ভূমিকা পালনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo