শিরোনামঃ
সরকার খাদ্যে ভেজাল রোধ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থায় যেতে চায় উখৌইনু মারমার প্রথম জন্মবার্ষিকী পালন হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ আধুনিক ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মোঃ নুরুজ্জামান সিকদার সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকালে জাতীয় সাংবাদিক সংস্থার শোক বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি

সরকার খাদ্যে ভেজাল রোধ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থায় যেতে চায়

প্রতিবেদকঃ
  • আপডেটঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৬ পঠিত

​খাদ্যে ভেজাল রোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসাকেন্দ্রিক ব্যবস্থা থেকে প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থায় যেতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একদিকে খাদ্যে ভেজাল, অন্যদিকে ডায়ালাইসিস মেশিন কেনার চিন্তা এক সূত্রে গাঁথা উল্লেখ করে তিনি ডায়াবেটিস মোকাবিলায় খাদ্য, কৃষি, বাণিজ্য, শিল্প ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের তাগিদ দেন।
​মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ধারা নিউজ আয়োজিত ‘আজকের সতর্কতা, আগামীর সুস্থতা: ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীমের সঞ্চালনায় আয়োজনের টাইটেল স্পন্সর ছিল ফিটব্যাক রিসেট, স্ট্র্যাটেজিক পার্টনার বসুন্ধরা মেডিকেল সিটি এবং সহযোগিতায় আরমানি প্রপার্টিজ লিমিটেড।
​প্রতিমন্ত্রী জানান, ডায়াবেটিসের প্রকৃত চিত্র জানতে জাতীয় জরিপ পরিচালনা এবং চলতি বছরই ২০ থেকে ২৫টি উপজেলায় সমন্বিত স্বাস্থ্যসেবার পাইলট প্রকল্প চালু করা হবে। উপজেলা এনসিডি কর্নারে ওষুধের বরাদ্দ ৩ থেকে ৫ হাজার কোটি টাকায় উন্নীত করা এবং চারটি বিভাগীয় শহরে সমন্বিত নারীস্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
এর পাশাপাশি শৈশব থেকেই পুষ্টি ও স্বাস্থ্যশিক্ষা চালুর ওপর জোর দেন তিনি।
​মূল প্রবন্ধে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম জানান, দেশে আনুমানিক ১ কোটি ৩৯ লাখ প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত, যার ৫৪ লাখ শনাক্তের বাইরে। অতিরিক্ত শর্করানির্ভর খাদ্যাভ্যাস, মাত্রাতিরিক্ত চিনি-লবণ গ্রহণ ও ফল-সবজির ঘাটতি এ ঝুঁকি বাড়াচ্ছে।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম ‘প্লেট থিওরি’ মেনে সুষম খাবার, অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার ফ্যাকাল্টি লিড ডা. শারমিন আব্বাসী গর্ভকালীন ডায়াবেটিসে পুষ্টি পরামর্শ ও যথাযথ ক্লিনিক্যাল ফলোআপ এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) আওতাধীন বারডেমের সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের (সিএইচআরআই) ডেপুটি ডিরেক্টর ডা. নাভিদ আহমেদ মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের পরামর্শ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হারুন আল রশিদ প্রাথমিক পাঠ্যক্রম থেকেই স্বাস্থ্যশিক্ষা এবং দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি বন্ধ হয়ে যাওয়া ‘স্কুল হেলথ প্রোগ্রাম’ পুনরায় চালুর দাবি জানান। এছাড়া, ফিটব্যাক রিসেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মুকিদুজ্জামান, বসুন্ধরা মেডিকেল সিটির উদ্যোক্তা প্রতিষ্ঠান এস রহমান প্রপার্টিজের চেয়ারম্যান এস. এম. সাহিদুর রহমান এবং ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীম ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo