১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৩
শিরোনামঃ
বরিশাল মেহেন্দিগঞ্জে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন আজ মাঠে নামছে নির্বাচনের জন্য আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেইঃ ইসি জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ: ইসি ঢাকায় প্রচারে তারেক রহমান, এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন নতুন বাজার ব্যবসায়িক কল্যান সমিতির আয়োজনে মিলন মেলা ও বনভোজন-২০২৬ হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শরীয়তপুর ইয়াংস্টার ক্লাব বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সমাজকল্যাণ সহ-সম্পাদক মোঃ রাইহান ইসলাম সজীব এর পিতা আলহাজ্ব নজরুল ইসলাম সাহেব সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার) কে জায়নামাজ উপহার দেন।

সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অসাধারণ সাফল্য এসএসসি পরীক্ষায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩১০ পঠিত

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর ৩৮টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৭৬২ জন এবং ২৬টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১৫৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ৬৪টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ৯২৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬২০০ জন জিপিএ-৫ অর্জন করেছে। গড় পাসের হার ৯৮.৮৫% এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৬.৬৭%-যা নিঃসন্দেহে একটি অনবদ্য সাফল্য। এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। এছাড়াও উক্ত সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo