শিরোনামঃ
হেযবুত তওহীদের বিরুদ্ধে হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে বরিশালে সংবাদ সম্মেলন চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ আধুনিক ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মোঃ নুরুজ্জামান সিকদার সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকালে জাতীয় সাংবাদিক সংস্থার শোক বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জের প্রতারক দেলোয়ারের ফাঁদে বরিশালের তরুণী

প্রতিবেদকঃ
  • আপডেটঃ শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৬১ পঠিত

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকে পরিচয়, এরপর মোবাইল নম্বর আদান-প্রদান। একপর্যায়ে ভিডিও কলে নিজের ব্যক্তিগত অঙ্গ প্রদর্শন ও প্রেমের সম্পর্ক গড়ে তোলা। এরপর ফোনের মাধ্যমে বিয়ের নাটক করে একাধিকবার তরুণীকে ধর্ষণ, উল্টো তরুণীসহ তরুণীর পরিবারের বিরুদ্ধে মামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই তরুণী বরিশালের বাসিন্দা।
সূত্রে জানা যায়, বরিশাল নগরীর কেডিসি এলাকার ফারুক শিকদারের মেয়ে স্মৃতি আক্তার তানিশার সঙ্গে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন পঞ্চবটি বউবাজার এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে, মালদ্বীপ প্রবাসী দেলোয়ার হোসেনের ফেসবুকে পরিচয় হয়। গত বছরের (২০২৫) ডিসেম্বরে মোবাইলের মাধ্যমে তাদের বিয়ে হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বর্তমানে উভয় পক্ষ আদালতে পাল্টাপাল্টি মামলা করেছেন।
কিশোরগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে দায়ের করা মামলায় প্রবাসী দেলোয়ার অভিযোগ করেন, ভিডিও কলে ইসলামী শরিয়া মোতাবেক তাদের বিয়ে হয়েছে। তিনি বিদেশ ফেরত লোকজনের মাধ্যমে ৫ ভরি স্বর্ণালংকার ও দেনমোহর বাবদ নগদ ২ লাখ টাকা দিয়েছেন। এছাড়া তরুণীর চাচা আ. মতিন শিকদারের ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স শিকদার অ্যান্ড সন্স টিম্বার’-এ ১৬ লাখ টাকা বিনিয়োগ করেছেন। তবে অভিযোগের সপক্ষে কোনো তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেননি তিনি।
অন্যদিকে, স্মৃতি আক্তার তানিশা বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি নালিশি অভিযোগ দায়ের করেছেন। এতে দেলোয়ার হোসেনসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন—কিশোরগঞ্জের ভৈরব এলাকার এনাম আহমেদ খান, রিফাত, আবুনেছা, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বেদেনা এবং কিশোরগঞ্জের সীমা আক্তার।
তানিশার অভিযোগ, বিয়ের কাবিননামায় প্রতারণার আশ্রয় নিয়েছেন দেলোয়ার। নিকাহনামার ২১ নম্বর ক্রমিকে বর বিবাহিত কি না এবং পূর্বের স্ত্রী থাকা সত্ত্বেও আইন অনুযায়ী সালিশি কাউন্সিলের অনুমতি নেওয়া হয়েছে কি না- এই তথ্য তিনি গোপন করেছেন।
তানিশার ভাষ্যমতে, দেলোয়ারের আগে বিবাহ ছিল। সেখানে স্ত্রীসহ দুই সন্তান নিয়ে বসবাস করছেন। তানিশা আরো বলেন, মোবাইলে বিয়ের পর দেলোয়ার দেশে এসে নিকাহনামায় স্বাক্ষর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দেশে ফিরে তিনি স্বাক্ষরের পরিবর্তে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ বিষয়ে প্রতিবাদ করলে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হতো।
এদিকে তরুণীর চাচা আ. মতিন শিকদার তার বিরুদ্ধে আনা বিনিয়োগের অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন। তিনি বলেন, “আমাদের পারিবারিক সুনাম ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করা হচ্ছে।” প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo