শিরোনামঃ
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ আধুনিক ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মোঃ নুরুজ্জামান সিকদার সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকালে জাতীয় সাংবাদিক সংস্থার শোক বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক

জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারক পরিষদ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকঃ
  • আপডেটঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৪৩৪ পঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারক পরিষদ সভা অনুষ্ঠিত।
গতকাল শনিবার, ২৬ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে জাতীয় সাংবাদিক সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় নীতি নির্ধারক পরিষদের গুরুত্বপূর্ণ সভা। সংস্থার কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব মমিনুর রশীদ শাইনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় মূল সঞ্চালনার দায়িত্ব পালন করেন কেন্দ্রীয় মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
সভায় সংস্থার নীতি নির্ধারক পরিষদের সদস্যবৃন্দ—মোহাম্মদ মনজুর হোসেন, মোঃ শাহজাহান মোল্লা, মোঃ আলমগীর গনি, মোঃ জামাল হোসেন, মোঃ খায়রুল ইসলাম, মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল এবং মোঃ আব্দুল মজিদ—গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

বক্তব্য পর্বে বক্তারা সারাদেশে সংস্থার বিভাগ, মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের সকল কমিটিকে আরও সক্রিয় করে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার উপর জোর দেন। বিশেষ করে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার জন্য সংগঠনকে আরও সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ৩ মে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo