শিরোনামঃ
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ আধুনিক ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মোঃ নুরুজ্জামান সিকদার সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকালে জাতীয় সাংবাদিক সংস্থার শোক বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক

বিদ্যুতায়িত হয়ে নিহত লাইনম্যানের বাড়িতে শোকের মাতম

পারভেজ সরদার
  • আপডেটঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪০৩ পঠিত

পারভেজ সরদার: বরিশাল বিমানবন্দর থানার চহুতপুর গ্রামের কাজী বাকের হোসেনের সংসারে একমাত্র উপার্জনক্ষম ছেলে ছিল বায়েজিদ হোসেন আকাশ। চাকুরী করতেন বরগুনার আমতলী বিদ্যুৎ অফিসের লাইনম্যান পদে। গত শুক্রবার বিকেলে ট্রান্সফরমার স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাইজিদ হোসেন (২৪) নিহত হন। আমতলীর কৃষ্ণনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরদিন জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কেননা অসুস্থ বাকের হোসেনের আয়ের একমাত্র অবলম্বন ছিল তার বড় ছেলে বায়েজিদ। তার অকাল মৃত্যুতে পুরো পরিবার যেন বাকরূদ্ধ। এমনকি বায়েজিদের মা, ছোটভাই লিখন সহ এলাকাবাসীও শোকাতিভুত।
আমতলী পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. আবুল কাসেম জানান, “ শুক্রবার বিকেল ৪টার দিকে ট্রান্সফরমার লাগানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন বাইজিদ হোসেন। পরে দ্রুত তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহত বায়েজিদের একমাত্র ছোটভাই শাহরীয়া আহম্মেদ লিখন বলেন, আমাদের পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন তিনি। বাবা অসুস্থ। বায়েজিদ ভাইর মৃত্যুতে আমাদের পরিবারের ভবিষ্যৎ যেন ঘোর অমানিশার অন্ধকারে ঢেকে গেছে।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo