শিরোনামঃ
বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লার শুভ জন্মদিন ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি: মো: মিজানুর রহমান চরফ্যাশনে গভীর রাতে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা: আশঙ্কাজনক অবস্থায় শহীদ মাঝি, আতঙ্কে পরিবার ঈদ মোবারক, সংবাদকর্মী, সংগঠক, মানবাধিকারকর্মী সহ মুসলিম ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি দীপু তালুকদার ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন (নীরব) ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত

এসএসসি ২০০৩ ব্যাচ, বাবুগঞ্জ উপজেলা – ২য় পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে

আল মামুন
  • আপডেটঃ মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩২৪ পঠিত

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন ২২শে মার্চ ২০২৬ তারিখে – আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বাবুগঞ্জ উপজেলার এসএসসি ২০০৩ ব্যাচের এক আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“সময় বদলায় – বন্ধুত্ব নয়” এই স্লোগান নিয়ে বাবুগঞ্জ উপজেলার ১২টি স্কুলের এসএসসি ২০০৩ ব্যাচের বন্ধুদের উপস্থিতিতে এই পুনর্মিলনী একটি সম্মিলিত বন্ধুদের বন্ধন তৈরি করেছে। উপজেলার সকল বন্ধুদের সাথে সুষ্ঠু ও সুন্দর সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠানটি খুবই সুন্দরভাবে পরিচালনা করে বন্ধুদের প্রশংসায় এই পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ আল মামুন।
এবারের পুনর্মিলনীর আয়োজক স্কুল ছিল আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়। আহবায়ক মোঃ রেজাউল ইসলাম ও সদস্য সচিব মোঃ সালাহউদ্দিন কাওসার এর অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
আহবায়ক মোঃ রেজাউল ইসলাম বলেন, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলীর উপস্থিতি এবং আমাদের মধ্যে অনেক বন্ধুদের পরিবার-পরিজন নিয়ে উপস্থিতি আমাদের এই আয়োজনকে অনেক প্রাণবন্ত ও আনন্দময় করে তুলেছে।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকল বন্ধুদের ফুল দিয়ে বরণ, সম্মানিত শিক্ষক মণ্ডলীদের ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ, বাচ্চাদের জন্য আনন্দদায়ক খেলার আয়োজন, বান্ধবী ও ভাবিদের মাঝে খেলার আয়োজন, বন্ধুদের ভিতরে খেলার আয়োজন এর মাধ্যমে বেশ জাকজমকপূর্ণ পরিবেশে সারাদিনব্যাপী অনুষ্ঠানটি চলমান ছিল। দুপুরের বেশ মুখরোচক খাবার পরিবেশন, সারাদিনব্যাপী চা-কফি এর আয়োজন, বিকেলের নাস্তা সহ সবকিছুর আয়োজন ছিল এই অনুষ্ঠান ঘিরে। সন্ধ্যা পরবর্তী সময়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠির খেলা আয়োজনের মাধ্যমে বেশ আনন্দ উৎফুল্ল বিরাজ করেছিল স্কুল প্রাঙ্গণ ঘিরে। লাঠির খেলার আয়োজন ঘিরে বেশ প্রশংসায় ভেসেছিল এসএসসি ২০০৩ ব্যাচের আয়োজক কমিটি।
প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোঃ আল মামুন সাংবাদিকদের বলেন, এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয় বরং একটি বার্তা – আমরা একসাথে থাকব একে অপরকে সমর্থন করব এবং সমাজের জন্য ইতিবাচক অবদান রাখব। তিনি আরো বলেন এই পূর্ণমিলনী আমাদের সম্পর্ককে আরো দৃঢ় করবে এবং ভবিষ্যতের পথে আমাদের একসাথে এগিয়ে নিয়ে যাবে। আমরা একসাথে চলব, একসাথে গড়বো আর একসাথে প্রমাণ করবো যে, বন্ধুত্বের শক্তি সময়কে জয় করতে পারে।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo