শিরোনামঃ
বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লার শুভ জন্মদিন ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি: মো: মিজানুর রহমান চরফ্যাশনে গভীর রাতে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা: আশঙ্কাজনক অবস্থায় শহীদ মাঝি, আতঙ্কে পরিবার ঈদ মোবারক, সংবাদকর্মী, সংগঠক, মানবাধিকারকর্মী সহ মুসলিম ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি দীপু তালুকদার ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন (নীরব) ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত

ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

মোঃ এনামুল হক রানা
  • আপডেটঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৩৯৬ পঠিত

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের প্রধান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব আলোচনা হয়েছে সে ব্যাপারে কমিশন প্রধানকে অবহিত করেন।

কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক এবং সফর রাজ হোসেনও তাতে অংশ নেন।  সেই আলোকে পরবর্তী করনীয় সম্পর্কে দিক-নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo