১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৯
শিরোনামঃ
বরিশালে ‘চৌমুহনী কফি হাউস অ্যান্ড থাই, চাইনিজ ও বাংলা রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী খাল খনন কর্মসূচি পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন: হামলার প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি কিশোরগঞ্জের প্রতারক দেলোয়ারের ফাঁদে বরিশালের তরুণী নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার এসএসসি ২০০৩ ব্যাচ, বাবুগঞ্জ উপজেলা – ২য় পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার বাকেরগঞ্জ উপজেলাবাসীর ভাবনা ও প্রত্যাশায় ডা. ইকবালুর রহমান

বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি মরহুম সাংবাদিক হাফেজ খলিলুর রহমানের রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বরিশালে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটঃ শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৯৫ পঠিত

দৈনিক সংগ্রাম এর বাকেরগঞ্জ প্রতিনিধি ও বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি মরহুম সাংবাদিক হাফেজ খলিলুর রহমানের রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারী শুক্রবার আসরবাদ সংগঠনের কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ।
এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক বর্তমান’র বরিশাল ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের আইন উপদেষ্টা অ্যাডভোকে মনির হোসেন খান এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মোঃ শাহাবুদ্দিন। দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা আবুল কাসেম।
এছাড়া উপস্থিত ছিলেন মরহুম খলিলুর রহমানের সহযোদ্ধা বাকেরগঞ্জের সাংবাদিক বিএম রেজাউল, বরিশাল বাণীর বার্তা সম্পাদক এম সাইফুল, ভোরের আকাশ’র সাংবাদিক মাসুদ রানা, ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক রানা সহ প্রায় অর্ধশাতধিক সদস্য উপস্থিত ছিলেন। এ সময় দৈনিক শাহনামার ফটো সাংবাদিক আশ্রাফ সুমনের সুস্থাতা কামনায়ও দোয়া করা হয়।
দোয়া মোনাজাতের পূর্বে মরহুম সাংবাদিক খলিলুর রহমানকে স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, হাফেজ মো. খলিলুর রহমান সাংবাদিকতা অঙ্গনে একজন পরিচিত ও সম্মানিত মুখ ছিলেন। স্থানীয় সংবাদ সংগ্রহ ও জনস্বার্থে দায়িত্বশীল ভূমিকার জন্য তিনি সহকর্মী ও পাঠকদের কাছে সমাদৃত ছিলেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সভায় বাকেরগঞ্জ কলসকাঠীতে থাকা তার পরিবারের পাশে সার্বিক সহযোগিতা নিয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, হাফেজ খলিলুর রহমান গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo