১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৯
শিরোনামঃ
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ সবাইকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সেনাপ্রধানের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, অবশ্যই গন্তব্যে পৌঁছাবে: সিইসি ভোট দেওয়ার পরে মেয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

জামায়াত আমির শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯ পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে সরকার গঠনের আগ মুহূর্তে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপি চেয়ারম্যান। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও ছিলেন– জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে তারেক রহমান জামায়াত আমীরের বাসায় গিয়ে এ সাক্ষাৎ করেন।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo