শিরোনামঃ
বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লার শুভ জন্মদিন ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি: মো: মিজানুর রহমান চরফ্যাশনে গভীর রাতে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা: আশঙ্কাজনক অবস্থায় শহীদ মাঝি, আতঙ্কে পরিবার ঈদ মোবারক, সংবাদকর্মী, সংগঠক, মানবাধিকারকর্মী সহ মুসলিম ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি দীপু তালুকদার ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন (নীরব) ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত

বরিশাল মেহেন্দিগঞ্জে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২৫ পঠিত

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েকটি নির্বাচনী এলাকায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ করা হয়েছে।লিখিত অভিযোগ করেন বাংলাদেশ সংস্কৃতি জোট মনোনীত প্রার্থী আব্দুল জলিল ও বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মনোনীত প্রার্থী আবদুস সালাম খোকন।
অভিযোগে বলা হয়, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তারা বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন, হামলা, অস্ত্র প্রদর্শন ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় ধানের শীষের প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত দুইজনকে জখম করে তারা গুরুতর আহত হন। এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় আমীরের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হুমকি ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হিজলা-মেহেন্দিগঞ্জ বরিশাল-৪ আসনের বিভিন্ন এলাকায় বহিরাগতদের অবাধ চলাচল ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। দাবি করা হয়, স্থানীয় নৌপথ ও মহাসড়ক ব্যবহার করে সংঘবদ্ধভাবে সহিংসতা ছড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এছাড়া ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চানপুর ইউনিয়নের জামাতের আমীরের বাড়ি থেকে আইন-শৃঙ্খলা বাহিনী বিপুল পরিমাণ লাঠি-সোঁটা ও দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনাও উল্লেখ করা হয়েছে, যা নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
এমতাবস্থায়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়েছে।
অভিযোগপত্রের অনুলিপি বরিশাল জেলা পুলিশ সুপার, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ক্যাম্প কমান্ডার ও থানা প্রশাসনের কাছেও পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo