১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৫৬
শিরোনামঃ
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ সবাইকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সেনাপ্রধানের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে, অবশ্যই গন্তব্যে পৌঁছাবে: সিইসি ভোট দেওয়ার পরে মেয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বরিশাল মেহেন্দিগঞ্জে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন আজ মাঠে নামছে

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ পঠিত

দুই-তৃতীয়াংশের কাছাকাছি আসনে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের অবস্থান নিশ্চিত করেছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। ফলে দলটির চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ২টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ চিত্র উঠে এসেছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১০টি আসনে জয়লাভ করেছে। এর আগে বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, দল ক্ষমতায় গেলে চেয়ারম্যান তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী। এবারের নির্বাচনে তিনি প্রথমবারের মতো অংশ নেন এবং ঢাকা-১৭ ও বগুড়া-৬— দুটি আসনেই জয় অর্জন করেন। তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৯৮৮ সালে এরশাদ আমলে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এরপর ১৯৯০ সালের পর থেকে দেশে আর পুরুষ প্রধানমন্ত্রী দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন। এরপর ২০২৬ সালে আবারও পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। এদিকে নির্বাচনী বিজয় উপলক্ষে কোনো ধরনের মিছিল না করার নির্দেশ দিয়েছে বিএনপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরঙ্কুশ জয়ের জন্য জুমার নামাজের পর সারা দেশে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া করবে বিএনপি। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo