১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১২
শিরোনামঃ
বরিশালে ‘চৌমুহনী কফি হাউস অ্যান্ড থাই, চাইনিজ ও বাংলা রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী খাল খনন কর্মসূচি পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন: হামলার প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি কিশোরগঞ্জের প্রতারক দেলোয়ারের ফাঁদে বরিশালের তরুণী নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার এসএসসি ২০০৩ ব্যাচ, বাবুগঞ্জ উপজেলা – ২য় পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার বাকেরগঞ্জ উপজেলাবাসীর ভাবনা ও প্রত্যাশায় ডা. ইকবালুর রহমান

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৬ পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন। ওই দিন সকালে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে বলেন, আপাতত ১৭ তারিখ শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এর পর থেকেই শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়। সাধারণত জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথকক্ষেই এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনের ফলাফলের গেজেট এখনো জারি করা হয়নি। ঘোষিত ২৯৭ আসনের ফলাফলে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনি ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে আরও ৯টি আসন। নতুন সংসদের যাত্রা শুরুর আগে এখন শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo