২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৭
শিরোনামঃ
উপদেষ্টা পরিষদে নতুন ৪ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন বরিশাল-৪ আসনের এমপি প্রার্থী কে এই মাওলানা আব্দুল জব্বার দৈনিক শাহানামা পত্রিকার ফটো সাংবাদিক আশরাফুল হক সুমনকে হাসপাতালে দেখতে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি মরহুম সাংবাদিক হাফেজ খলিলুর রহমানের রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বরিশালে বরিশাল জেলা সমাজসেবা কমপ্লেক্সের সহকারী পরিচাল কে ফুলেল শুভেচ্ছা কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বরিশাল ডিসি লেকের প্রাচীর নির্মান বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন

বরিশালে কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রতিবেদকঃ
  • আপডেটঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২১৮ পঠিত

বরিশাল প্রতিনিধী- মোঃ মেহেদী হাসানঃ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় আজ ১৩ এপ্রিল ২০২৫ সকাল ১১টায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব খন্দকার মোঃ শামীম হোসেন।

অনুষ্ঠানে সাধারণ জনগণ ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং জানান, এসব সমস্যার অগ্রগতি আগামী মাসের ওপেন হাউজ ডেতে পর্যালোচনা করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) অলক কান্তি শর্মা, ওসি মোঃ মিজানুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা, ন্যাশনাল প্রেস সোসাইটি বরিশাল, বিভাগ, জেলা ও সদর উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি বলেন, “পুলিশ জনগণের বন্ধু” এই বার্তাকে আরও শক্তিশালী করতে হবে। ওপেন হাউজ ডে পুলিশের সঙ্গে জনগণের আস্থার সেতুবন্ধন গড়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo