২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৪
শিরোনামঃ
উপদেষ্টা পরিষদে নতুন ৪ থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন বরিশাল-৪ আসনের এমপি প্রার্থী কে এই মাওলানা আব্দুল জব্বার দৈনিক শাহানামা পত্রিকার ফটো সাংবাদিক আশরাফুল হক সুমনকে হাসপাতালে দেখতে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি মরহুম সাংবাদিক হাফেজ খলিলুর রহমানের রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বরিশালে বরিশাল জেলা সমাজসেবা কমপ্লেক্সের সহকারী পরিচাল কে ফুলেল শুভেচ্ছা কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বরিশাল ডিসি লেকের প্রাচীর নির্মান বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন

পাকিস্তান-শাসিত কাশ্মীরে দুই মাসের জন্য খাদ্য মজুদের নির্দেশনা জারি করা হয়েছে।

ব্যবস্থাপনা সম্পাদকঃ ইঞ্জিনিয়ার মোঃ আল মামুন
  • আপডেটঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৯৬ পঠিত

ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীরের জনগণকে খাদ্য মজুদ করার নির্দেশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) স্থানীয় সংসদে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক বলেন, ‘দুই মাসের জন্য খাদ্য সরবরাহ মজুদ করার নির্দেশনা জারি করা হয়েছে।’

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। নয়াদিল্লি এই হামলার সঙ্গে ইসলামাবাদের জড়িত থাকার অভিযোগ করেছে এবং ইসলামাবাদ কোনোভাবে এতে জড়িত নয় বলে জানিয়েছে। একই সঙ্গে পাকিস্তান এ ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে।

আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বলেন, যদি দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়, তাহলে এই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করার চূড়ান্ত ক্ষমতা মন্ত্রিসভার রয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে, সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।

ইতোমধ্যে দুই প্রতিবেশী দেশকে পৃথককারী নিয়ন্ত্রণ রেখার (এলওসি) পেছনে ভারতীয় সেনারা জড়ো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানও সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে।

হামলার পর থেকে ভারত বেশ কিছু পদক্ষেপ নেয়, যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা। পাকিস্তান এই পদক্ষেপের নিন্দা জানিয়ে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার মতো প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়।

জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ক্রমবর্ধমান উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে। কেননা ‘ভুল হিসাব-নিকাশ বা অনিচ্ছাকৃত উত্তেজনা’ বৃদ্ধির সম্ভাবনা এই অঞ্চলে আরও বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo