১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪১
শিরোনামঃ
বরিশাল মেহেন্দিগঞ্জে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন আজ মাঠে নামছে নির্বাচনের জন্য আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেইঃ ইসি জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ: ইসি ঢাকায় প্রচারে তারেক রহমান, এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন নতুন বাজার ব্যবসায়িক কল্যান সমিতির আয়োজনে মিলন মেলা ও বনভোজন-২০২৬ হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শরীয়তপুর ইয়াংস্টার ক্লাব বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সমাজকল্যাণ সহ-সম্পাদক মোঃ রাইহান ইসলাম সজীব এর পিতা আলহাজ্ব নজরুল ইসলাম সাহেব সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার) কে জায়নামাজ উপহার দেন।

২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন আজ মাঠে নামছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭ পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্যরাষ্ট্র থেকে আগত ২০০ জনের নির্বাচন পর্যবেক্ষক আজ থেকে সারাদেশে মাঠপর্যায়ে কাজ শুরু করবেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, ঢাকায় বর্তমানে সব স্বল্পমেয়াদি পর্যবেক্ষককে নির্বাচনের দিনের কার্যক্রম, ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল তালিকা পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার তাদের মোতায়েন করা হবে। এরই মধ্যে ইউরোপ থেকে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক দেশে পৌঁছেছেন। পাশাপাশি ইইউ কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলো থেকে আরও ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হয়ে পর্যবেক্ষণের পরিধি বাড়াচ্ছেন। এছাড়াও গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে ১১ জন বিশ্লেষকের একটি মূল দল অবস্থান করছেন দেশে। তাদের সঙ্গে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় কাজ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের শহর, পৌর এলাকা ও গ্রামে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফলের তালিকা পর্যবেক্ষণ করবেন ইইউ পর্যবেক্ষকরা। এছাড়াও আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস ইইউ মিশনের প্রাথমিক পর্যবেক্ষণ ও ফলাফল উপস্থাপন করবেন।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo