১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১০
শিরোনামঃ
বরিশালে ‘চৌমুহনী কফি হাউস অ্যান্ড থাই, চাইনিজ ও বাংলা রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী খাল খনন কর্মসূচি পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন: হামলার প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি কিশোরগঞ্জের প্রতারক দেলোয়ারের ফাঁদে বরিশালের তরুণী নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার এসএসসি ২০০৩ ব্যাচ, বাবুগঞ্জ উপজেলা – ২য় পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার বাকেরগঞ্জ উপজেলাবাসীর ভাবনা ও প্রত্যাশায় ডা. ইকবালুর রহমান

হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শরীয়তপুর ইয়াংস্টার ক্লাব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটঃ শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২৭৭ পঠিত

বরিশালে পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের আয়োজনে হোসাইন মোহাম্মদ সেলিম আন্তঃবিভাগীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বরিশাল স্পোর্টস ইউনিয়ন।
এই টুর্নামেন্টে বরিশাল বিভাগীয় বিভিন্ন জেলা থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করে। বিভিন্ন রাউন্ডে জয়লাভ করে ফাইনালে মুখোমুখি হয় বরিশাল ইয়াংস্টার ক্লাবের লিমন খান ও সাবিদ আকন এবং শরীয়তপুর ইয়াংস্টার ক্লাবের আল আমিন খান ও মাআজ । উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে শরীয়তপুর ইয়াংস্টার ক্লাব বিজয় অর্জন করে চ্যাম্পিয়ন হয়।
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল ইয়াংস্টার ক্লাবের সভাপতি নুর মোহাম্মদ আরিফ ও ঝালকাঠি জেলা হেযবুত তওহীদের সভাপতি শাফায়েত হোসেন । খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হেযবুত তওহীদের বরিশাল বিভাগীয় সভাপতি ও পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের বরিশাল বিভাগীয় উপদেষ্টা শফিকুল আলম উখবা। এ সময় আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদ ও পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেন, শরীয়তপুর জেলা সভাপতি বায়েজিত মালদ, গোপালগঞ্জ জেলা সভাপতি শরিফুল ইসলাম, বরিশাল বিভাগ হেযবুত তওহীদের প্রশাসনিক যোগাযোগ বিষয়ক সম্পাদক আতাউর রহমানসহ পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ ও অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম উখবা বলেন, “আমরা সারা বাংলাদেশে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের ক্রীড়া আয়োজন করে যাচ্ছি। প্রথমে ঐতিহ্যবাহী কাবাডি ও হাডুডু খেলাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে টুর্নামেন্ট আয়োজন করেছি। এরপর শীতকালীন ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্ট চালু করেছি। বর্তমানে সারা দেশে অন্তত ২০টির বেশি ক্লাব গড়ে উঠেছে।”
তিনি আরও বলেন, “একসময় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের আয়োজন নিয়মিত হতো, যা এখন বিলুপ্তির পথে। অনেক ক্ষেত্রে মারামারি ও সংঘর্ষের কারণে প্রশাসন খেলাধুলার অনুমতি দিতে চায় না। আমরা এই নেতিবাচক ধারাকে ভেঙে একটি সুস্থ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে খেলাধুলার আয়োজন করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিবাচক সাড়া পাচ্ছি।”
এই টুর্নামেন্টের মাধ্যমে বরিশালে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo