শিরোনামঃ
আধুনিক ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মোঃ নুরুজ্জামান সিকদার সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকালে জাতীয় সাংবাদিক সংস্থার শোক বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লার শুভ জন্মদিন ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি: মো: মিজানুর রহমান

আধুনিক ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মোঃ নুরুজ্জামান সিকদার

প্রতিবেদকঃ
  • আপডেটঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৬ পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ০৪নং চাঁদপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন মো. নুরুজ্জামান সিকদার ।
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান যুবক হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
স্থানীয়রা বলেন, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত – দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন ০৪নং চাঁদপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজসেবক মো. নুরুজ্জামান সিকদার কে মেম্বার হিসেবে দেখতে চাই ।
ইউপি সদস্য পদপ্রার্থী মো. নুরুজ্জামান সিকদার বলেন, ‘আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবো এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে – দুঃখে সবসময় তাদের পাশে থাকা।
তিনি আরো বলেন, আমার ধ্যান ও জ্ঞান মানুষের উপকার করা। আমি আজীবন আপনাদের হৃদয়ে স্থান করে নিতে বদ্ধ পরিকর। আপনাদের মহামূল্যবান ভোটে আগামী নির্বাচনে মেম্বার পদে জয় লাভ করলে দলমত নির্বিশেষে সকলের কাঁধে কাঁধে মিলিয়ে কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের সকলের পাশে দাঁড়াতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
ওই ওয়ার্ডের কয়েকজন বাসিন্দারা বলেন , ‘গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় মো. নুরুজ্জামান সিকদার দাঁড়ান। তিনি একজন সাধারণ পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে আমরা মো. নুরুজ্জামান সিকদারকেই চাই।
আরেক বাসিন্দা বলেন, মো. নুরুজ্জামান সিকদার আমাদের প্রিয় একজন মানুষ। তার দ্বারা সমাজের মানুষের উপকার হয়েছে। সে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকে। আমাদের সাধারণ মানুষের চাওয়া মো. নুরুজ্জামান সিকদার মেম্বার নির্বাচিত হউক।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo