শিরোনামঃ
বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লার শুভ জন্মদিন ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি: মো: মিজানুর রহমান চরফ্যাশনে গভীর রাতে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা: আশঙ্কাজনক অবস্থায় শহীদ মাঝি, আতঙ্কে পরিবার ঈদ মোবারক, সংবাদকর্মী, সংগঠক, মানবাধিকারকর্মী সহ মুসলিম ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি দীপু তালুকদার ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন (নীরব)

বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি

প্রতিবেদকঃ
  • আপডেটঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩২ পঠিত

নিজস্ব প্রতিবেদক::
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার নেতাকর্মীদের ছিল উৎসবমুখর ও সরব উপস্থিতি।
শনিবার (১৮ জুলাই) সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বাস, লঞ্চ, ট্রলার ও অন্যান্য যানবাহনে সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন। বিশেষ করে নদীবেষ্টিত উপজেলা হিজলা, মুলাদী ও মেহেন্দিগঞ্জ থেকে হাজার হাজার নেতাকর্মী ট্রলার ও লঞ্চযোগে বরিশালে এসে সমাবেশে যোগ দেন। অন্যদিকে সড়কপথে আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলা থেকে বাস ও অন্যান্য যানবাহনে বিপুলসংখ্যক নেতাকর্মীর আগমন ঘটে।
আগৈলঝাড়া উপজেলা আমীর মোঃ আলাউদ্দিন, গৌরনদী উপজেলা আমীর মাওলানা মোঃ আল আমিন, উজিরপুর উপজেলা আমীর মাওলানা আঃ খালেক, বানারীপাড়া উপজেলা আমীর খলিলুর রহমান শাহাদাত, বাবুগঞ্জ উপজেলা আমীর মোঃ রফিকুল ইসলাম, মুলাদী উপজেলা আমীর মাওলানা আবু ছালেহ, হিজলা উপজেলা আমীর মোঃ নুরুল আমিন, কাজিরহাট থানা আমীর মাওলানা আবুল হোসাইন, মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম এবং বাকেরগঞ্জ উপজেলা আমীর মোঃ ফিরোজ আলমের নেতৃত্বে জেলার নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশস্থলে পৌঁছে নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রেখে মাঠে অবস্থান নেন এবং বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দেন। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা হাতে নিয়ে তারা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমাবেশের মঞ্চে জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর ডক্টর এস.এম মাহফুজুর রহমান, জেলা নায়েবে আমীর মাস্টার আবদুল মান্নান, জেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ আজিজুর রহমান অলিদ ও সাইয়েদ আহমেদ খাঁন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo