১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪১
শিরোনামঃ
বরিশাল মেহেন্দিগঞ্জে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন আজ মাঠে নামছে নির্বাচনের জন্য আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেইঃ ইসি জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ: ইসি ঢাকায় প্রচারে তারেক রহমান, এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন নতুন বাজার ব্যবসায়িক কল্যান সমিতির আয়োজনে মিলন মেলা ও বনভোজন-২০২৬ হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শরীয়তপুর ইয়াংস্টার ক্লাব বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সমাজকল্যাণ সহ-সম্পাদক মোঃ রাইহান ইসলাম সজীব এর পিতা আলহাজ্ব নজরুল ইসলাম সাহেব সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার) কে জায়নামাজ উপহার দেন।

চর মোজাম্মেল গ্রামের ব্রিজের চরম দুর্ভোগ: শিক্ষার্থীদের চলাচলে সীমাহীন কষ্ট, নেই সরকারি নজরদারি

মো: জহিরুল ইসলাম বাপ্পি
  • আপডেটঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৭৩ পঠিত

মো: জহিরুল ইসলাম বাপ্পি: ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার অন্তর্গত চাঁদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর মোজাম্মেল গ্রামের ব্রিজের বেহাল দশা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য এক দুর্বিষহ যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রতিদিন এই ভাঙাচোরা ব্রিজ পেরিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া এক কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছে। গ্রামের প্রধান সড়কটিতে দুলাল বাজার থেকে দক্ষিণ দিকে তিন রাস্তার মোড়ে খালের উপর ব্রিজ। ব্রিজের দুই পার্শ্বের মাটি সরে গিয়ে জন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। জোয়ারের সময় চলাচল প্রায় অযোগ্য হয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় কৃষক, রোগী এবং সাধারণ মানুষকেও পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। এলাকাবাসীর অভিযোগ, বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও বাস্তবে তা বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যায় না। স্থানীয় এক বাসিন্দা বলেন, “বাচ্চারা স্কুলে যেতে গিয়ে ব্রিজ থেকে অনেক সময় পড়ে যায়। বৃষ্টির দিনে তো অবস্থা আরও করুণ হয়ে যায়। আমাদের অনুরোধ, সরকার যেন দ্রুত এই ব্রিজটি সংস্কার করে। অপরদিকে, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েও বছরের পর বছর ধরে এমন অবহেলা প্রশাসনিক ব্যর্থতারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয়রা। চর মোজাম্মেল গ্রামের এই অব্যবস্থাপনার স্থায়ী সমাধান ও অবিলম্বে ব্রিজ সংস্কারের দাবিতে এলাকাবাসী দ্রুত সরকারি হস্তক্ষেপ প্রত্যাশা করছে।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo