নতুন বাজার ব্যবসায়িক কল্যান সমিতির আয়োজনে মিলন মেলা ও বনভোজন-২০২৬
মিলন মেলা ও বনভোজন হলো যান্ত্রিক জীবনের একঘেয়েমি দূর করে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠার একটি সামাজিক ও বিনোদনমূলক উৎসব। এটি সাধারণত পরিবার, বন্ধু বা সহকর্মীদের সাথে পার্ক, নদী বা প্রাকৃতিক স্থানে আয়োজন করা হয়। সুস্বাদু খাবার ও হইহুল্লোড়ের মাধ্যমে মন সতেজ করা এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করাই এর মূল লক্ষ্য।
মিলন মেলা কেবল খাওয়ার আয়োজন নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটিয়ে মানসিক ক্লান্তি দূর করা এবং পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করার একটি উপায়।
মিলন মেলা ও বনভোজন এর প্রধান আনন্দ হলো সবাই মিলে একসাথে রান্না করা, গান-বাজনা, খেলাধুলা এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা। এর মাধ্যমে দীর্ঘদিনের ক্লান্তি দূর হয় এবং মনের ওপর জমে থাকা চাপ কমে যায়। মানুষের সাথে মানুষের সম্পর্কের উন্নয়ন ঘটে, নতুন বন্ধু তৈরি হয় এবং পুরোনো সম্পর্কগুলো আরো মজবুত হয়।
নতুন বাজার ব্যবসায়িক কল্যান সমিতির আয়োজনে মিলন মেলা ও বনভোজন-২০২৬ (স্থানঃ নিসর্গ পার্ক্, ফকির হাট, রায়পাশা কড়াপুর বরিশাল) এর প্রধান অথিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান অহিদ, বিশেষ অতিথি ছিলেন, জনাব মোঃ সামছুদ্দিন আহমেদ কামাল সাহেব, জনাব মোঃ জানে আলম, জনাব মোঃ গোলাম নবি জগলু, জনাব মীর মাহফুজুর রহমান, জনাব মোঃ ফিরোজ তালুকদার, সভাপতিত্ব করেনঃ জনাব মোঃ মহসিন তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেনঃ জনাব মোঃ আবুল কালাম আজাদ (বরিশাল মহানগর ইলেকট্রিক সভাপতি), পবিত্র কোরআন তিলওয়া করেনঃ জনাব মাওলানা মোঃ রেজাউল করিম।
প্রকাশক: আফরোজা শারমিন (রিপা)
সম্পাদক: মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দীপু তালুকদার)
ঠিকানা- দক্ষিণ আলেকান্দা নুরিয়া হাই স্কুল এর পিছনে,
ডেঙ্গু সরদার রোড।