১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪২
শিরোনামঃ
বরিশাল মেহেন্দিগঞ্জে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন আজ মাঠে নামছে নির্বাচনের জন্য আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেইঃ ইসি জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ: ইসি ঢাকায় প্রচারে তারেক রহমান, এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন নতুন বাজার ব্যবসায়িক কল্যান সমিতির আয়োজনে মিলন মেলা ও বনভোজন-২০২৬ হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শরীয়তপুর ইয়াংস্টার ক্লাব বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সমাজকল্যাণ সহ-সম্পাদক মোঃ রাইহান ইসলাম সজীব এর পিতা আলহাজ্ব নজরুল ইসলাম সাহেব সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার) কে জায়নামাজ উপহার দেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৪১ পঠিত

দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে যুবা টাইগাররা। দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের লড়াইয়ের টিকিট কেটেছে আজিজুল হক তামিমের দল। বাংলাদেশ-জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সবাই এরই মধ্যে চারটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই দলেরই সমান ৬ পয়েন্ট। অন্যদিকে জিম্বাবুয়ে চার ম্যাচের মধ্যে চারটিতে হেরে এখনো কোনো পয়েন্ট পায়নি। শুক্রবার (১ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বাকি থাকা দুই ম্যাচ জিতলেও জিম্বাবুয়ে চার পয়েন্টের বেশি পাচ্ছে না। সেকারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উঠে গেছে ফাইনালে। ১০ আগস্ট হারারেতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তারা। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক আজিজুল তামিম। প্রথমে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানে অলআউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। ২৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন পেসার ইমন। এছাড়া স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার পেয়েছেন দুটি করে উইকেট। ৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে ওপেনার রিফাত বেগকে ফেরান জিম্বাবুয়ে পেসার শেল্টন মাজভিতোরেরা। বাংলাদেশের ওপেনার মেরেছেন গোল্ডেন ডাক। দলীয় ৩৯ রানে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। অধিনায়ক তামিম ও রিজান হোসেন তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য ৫২ রানের জুটি গড়েন। এতেই ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo