১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৫
শিরোনামঃ
বরিশাল মেহেন্দিগঞ্জে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন আজ মাঠে নামছে নির্বাচনের জন্য আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেইঃ ইসি জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ: ইসি ঢাকায় প্রচারে তারেক রহমান, এলাকার সন্তান হিসেবে ভোট চাইলেন নতুন বাজার ব্যবসায়িক কল্যান সমিতির আয়োজনে মিলন মেলা ও বনভোজন-২০২৬ হোসাইন মোহাম্মদ সেলিম ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শরীয়তপুর ইয়াংস্টার ক্লাব বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সমাজকল্যাণ সহ-সম্পাদক মোঃ রাইহান ইসলাম সজীব এর পিতা আলহাজ্ব নজরুল ইসলাম সাহেব সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার) কে জায়নামাজ উপহার দেন।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে

মোঃ আল মামুন
  • আপডেটঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৪৩ পঠিত

সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়।

বিকেল সাড়ে তিনটা থেকে বৈঠকে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন রাজনৈতিক দলের নেতারা। পরে পৌনে ৪টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে দলটির তিন সদস্যের প্রতিনিধিদল ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে।

এছাড়াও, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকেও বৈঠকে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করতে দেখা যায়।

এই বৈঠকে গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ভাসানী অনুসারী পরিষদসহ রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারাও যোগ দিয়েছেন।

গত ১৯ মে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম দফার আলোচনা শেষ হয়। সেই দফায় কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একাধিক দফা বৈঠক হয়। এতে অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্র সংস্কার উদ্যোগ নিয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় বৈঠক শুরু হতে যাচ্ছে। গত ২০ মার্চ থেকে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করে। ১৫ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্র সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সুপারিশ চূড়ান্ত করতে কমিশন কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo