১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪০
শিরোনামঃ
বরিশালে ‘চৌমুহনী কফি হাউস অ্যান্ড থাই, চাইনিজ ও বাংলা রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী খাল খনন কর্মসূচি পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন: হামলার প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি কিশোরগঞ্জের প্রতারক দেলোয়ারের ফাঁদে বরিশালের তরুণী নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার এসএসসি ২০০৩ ব্যাচ, বাবুগঞ্জ উপজেলা – ২য় পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার বাকেরগঞ্জ উপজেলাবাসীর ভাবনা ও প্রত্যাশায় ডা. ইকবালুর রহমান

কোরবানির পশুর হাট: আগামী কাল থেকে বেচা-বিক্রির আশা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩০০ পঠিত

আগামী শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। হাতে আছে আর মাত্র পাঁচ দিন। রাজধানীর প্রেক্ষাপটে তিন থেকে চার দিন আগে কোরবানির পশুর হাট জমে উঠে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার থেকে বেচা-বিক্রি জমে উঠবে বলে প্রত্যাশা পাইকারদের। এদিকে, সারাদেশ থেকে প্রচুর পশুর সমাগম ঘটছে রাজধানীর বিভিন্ন হাটে। গত দুইদিন টানা বৃষ্টিতে গরুর গাড়ি কিছুটা কম ছিল রাজধানীমুখী। আজ দুপুরের পর থেকে এই চিত্র পুরোপুরি পাল্টে গেছে। দক্ষিণ ও উত্তর সিটির বেশকিছু হাট ঘুরে দেখা গেছে ধারাবাহিকভাবে ট্রাক থেকে গরু নামানো হচ্ছে।

রবিবার দুপুরে রাজধানীর দনিয়া কলেজ মাঠ (শনিরআখড়া) হাট ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশুবোঝাই ট্রাক নিয়ে এখানে আসছেন ব্যাপারীরা। কিছুটা জমে উঠতে শুরু করেছে পশু দেখা, দর-দাম করার দৃশ্য। অনেকে এখনই পছন্দসই পশু বেছে নিচ্ছেন। আবার কেউ এসেছেন দাম যাচাই করতে। এমনটাই জানালেন গরু কিনতে আসা ক্রেতারা।

শনিরআখড়া হাটে কোরবানির গরু কিনতে আসা পুরান ঢাকার ওয়ারীর হিমেল মাহবুব বলেন, কোরবানির এখনো বেশ কয়েকদিন রয়েছে। তাই এখনই গরু কিনছি না। বাজার ঘুরে দেখতে আসছি, যাচাই-বাছাই করতে। অন্যদিকে, সিরাজগঞ্জ থেকে এই হাটে আসা গরু বিক্রেতা জানান, আমি ৯০টি গরু এনেছি। ইতিমধ্যে তিনটি গরু বিক্রি হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে গত দুইদিন পশু নিয়ে হাটে থাকা-খাওয়ায় কিছুটা সমস্যা হয়েছে। তবে আজ সকাল থেকে ক্রেতারা ভিড় করছেন এবং দরদাম করছেন।

শনিরআখড়া হাটের ইজারাদার তারিকুল ইসলাম তারেক বলেন, মূলত ঈদের আগে শেষ তিন/চার দিন গরু বেচাকেনা বেশি হয়। সেই হিসেবে আগামীকাল সোমবার থেকে পুরোপুরিভাবে গরু বেচা কেনার আশা করছি আমরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আমাদের হাটে গরু নিয়ে এসেছেন। তারা আমাদের মেহমান। তাদের শখের পশু বিক্রির উদ্দেশ্য ঢাকায় নিয়ে এসেছেন, তাদের দেখভাল এবং নিরাপত্তার দায়িত্বও আমাদের। চেষ্টা করছি, সুন্দরভাবে হাটটি পরিচালনা করতে। যেহেতু মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে তাই প্রাধান্য দিচ্ছি পানি নিষ্কাশন ও কাদামুক্ত পরিবেশ রাখতে। এছাড়া পাইকারদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

এদিকে, ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন গরুর হাটে দেখা যায়, বৃষ্টির মধ্যে ট্রাক থেকে গরু নামছে। তবে বৃষ্টি না থাকলে কাল খেকে ভালো বিক্রির আশা হাট কর্তৃপক্ষের।

এছাড়া শাহজাহানপুর হাটেও দেখা গেল একই চিত্র। এক গরু বিক্রেতা জানান, ক্রেতারা দরদাম করছে। কিন্তু এখনো সেই রকম বিক্রি শুরু হয়নি। আশা করছি আগামীকাল থেকে বিক্রি বাড়বে।

অন্যদিকে, উত্তরার দিয়াবাড়ি পশুর হাট ঘুরে দেখা গেছে, হাটে পর্যাপ্ত গরু রয়েছে। এছাড়া আজ সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ট্রাকে করে গরু নিয়ে আসছেন। কিছু পশু বিক্রিও হয়েছে আজ। তবে এ হাটে ছোট আকৃতির গরুর দাম বেশি হাঁকা হচ্ছে বলে ক্রেতারা জানান।

ঢাকার বাইরে থেকে গরু নিয়ে আসা পাইকার রফিকুল আলম জানান, হাটে পর্যাপ্ত গরুর আমদানি হয়েছে। আজকে ক্রেতার সংখ্যা কিছুটা বেড়েছে। আশা করছি আগামীকাল পুরোপুরি হাট জমে উঠবে।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo