১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৩
শিরোনামঃ
ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি: মো: মিজানুর রহমান চরফ্যাশনে গভীর রাতে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা: আশঙ্কাজনক অবস্থায় শহীদ মাঝি, আতঙ্কে পরিবার ঈদ মোবারক, সংবাদকর্মী, সংগঠক, মানবাধিকারকর্মী সহ মুসলিম ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি দীপু তালুকদার ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন (নীরব) ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা বরিশালে ‘চৌমুহনী কফি হাউস অ্যান্ড থাই, চাইনিজ ও বাংলা রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী খাল খনন কর্মসূচি পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন: হামলার প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি

ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি: মো: মিজানুর রহমান

প্রতিবেদকঃ
  • আপডেটঃ রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৮ পঠিত

ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি: মো: মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক।। ঢাকা স্পোর্টিং ক্লাবের নতুন ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে আবারও সভাপতি নির্বাচিত হয়েছে ইঞ্জি: মো: মিজানুর রহমান।
আজ শনিবার (১৩ জুন) রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত উপদেষ্টাদের সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদিত হয়। কমিটির মেয়াদ দুই বছর (২০২৬-২০২৮) নির্ধারণ করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-
০১. সহ-সভাপতি: মো. হাসানুল বান্না, ০২. সহ-সভাপতি: মো. নাসির ফিরোজ, ০৩. সাধারণ সম্পাদক: মো: আব্দুর রহমান, ০৪. যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. জাকিউল ইসলাম (রাব্বি), ০৫. যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. জাহাঙ্গীর আলম, ০৬. সংগঠনিক সম্পাদক: এস. এম. আমিমুল হাসান, ০৭. কোষাধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, ০৮. প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আসাদুজ্জামান সাহেদ, ০৯. গেম ডেভেলপমেন্ট সম্পাদক: মো. শরিফুল ইসলাম, ১০. সদস্য: মো. জিয়াউল আহসান, ১১. সদস্য: মাহমুদা আখতার মুমু
সভায় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস. এম. মইনুল করিম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. ইসমাত জাহান লিমা এবং কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. রাহাত বিন কাসেম।
পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর ইঞ্জি: মো: মিজানুর রহমান বলেন, “ঢাকা স্পোর্টিং ক্লাবের সদস্য, খেলোয়াড় ও সম্মানিত উপদেষ্টাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের আস্থা ও সমর্থনের কারণেই আমি আবারও এই দায়িত্ব পেয়েছি। ক্লাবের উন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রতিভা তৈরিতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “ঢাকা স্পোর্টিং ক্লাব একটি আধুনিক, পেশাদার ও প্রতিভা বিকাশমুখী ক্রিকেট প্রতিষ্ঠান হিসেবে দেশের ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানসম্পন্ন ক্রিকেটার তৈরির লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।”
উল্লেখ্য, ২০২০ সালে রাজধানীর মিরপুর এলাকায় ঢাকা স্পোর্টিং ক্লাব লিমিটেড প্রতিষ্ঠা করা হয়। তারা তরুণ ক্রিকেটারদের দক্ষতা উন্নয়ন, শৃঙ্খলা, নেতৃত্ব ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ক্লাবটি বর্তমানে ক্রিকেট প্রশিক্ষণ, প্রতিভা বিকাশ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে দেশের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এদিকে কোন পরামর্শ বা যে কোন তথ্যরে জন্য ঢাকা স্পোর্টিং ক্লাব লিমিটেড এর ওয়েবসাইটে (www.dscbd.club) প্রবেশ করতে অনুরোধ জানিয়েছে ক্লাব সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo