শিরোনামঃ
বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লার শুভ জন্মদিন ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি: মো: মিজানুর রহমান চরফ্যাশনে গভীর রাতে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা: আশঙ্কাজনক অবস্থায় শহীদ মাঝি, আতঙ্কে পরিবার ঈদ মোবারক, সংবাদকর্মী, সংগঠক, মানবাধিকারকর্মী সহ মুসলিম ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি দীপু তালুকদার

বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রতিবেদকঃ
  • আপডেটঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩৭ পঠিত

স্টাফ রিপোর্টার:
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার উদ্যোগে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই (শুক্রবার) বিকেল ৫টায় বরিশালের অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গনে জুলাইয়ের নানান স্মৃতি বিজড়িত প্রদর্শনী দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিশু ও কিশোর পরিবেশনা, প্রেরণার গান, দেশের গান, জুলাইয়ের পুঁথি পাঠ, নাটিকা ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন চলে রাত ১১টা পর্যন্ত।
পরিবেশনায় অংশ নেয় হেরারশ্মি শিল্পীগোষ্ঠী ও দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল। এছাড়া আমন্ত্রিত শিল্পী হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী গোলাম মাওলা ও মালিক আব্দুল লতিফ।
স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম। এছাড়া মহানগর সেক্রেটারি আসিফুল হক, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার, কেন্দ্রীয় প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার উপস্থিত ছিলেন।
এছাড়া বরিশাল মহানগর জামায়াত ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ, জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। টাউন হলের নিচতলা ও দোতলা মিলে প্রায় সহস্রাধিক পুরুষ, নারী ও শিশু-কিশোর পুরো সময় আয়োজন উপভোগ করেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে, যার অংশ হিসেবে বরিশালে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনষ্ঠিত হলো।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo