১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০১
শিরোনামঃ
বরিশালে ‘চৌমুহনী কফি হাউস অ্যান্ড থাই, চাইনিজ ও বাংলা রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী খাল খনন কর্মসূচি পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন: হামলার প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি কিশোরগঞ্জের প্রতারক দেলোয়ারের ফাঁদে বরিশালের তরুণী নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার এসএসসি ২০০৩ ব্যাচ, বাবুগঞ্জ উপজেলা – ২য় পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার বাকেরগঞ্জ উপজেলাবাসীর ভাবনা ও প্রত্যাশায় ডা. ইকবালুর রহমান

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ: ইসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটঃ সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৮ পঠিত

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।
ইতোমধ্যে এ চিঠি বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সকল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিম্নে বর্ণিত ব্যক্তিগণ ব্যতিত অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রের ৪০০ (চারশত) গজ ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে পারবেন না মর্মে মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার; ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ; এবং ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি এর ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ এপ্লিকেশন ব্যবহারকারী ০২ (দুই) জন আনসার সদস্য মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে আরও বলা হয়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হবে ভোট গ্রহণ কার্যক্রম। এবার দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন ও মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যার মধ্যে পুরুষদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট কক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। তবে গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়ায় গোপন বুথের সংখ্যা বৃদ্ধি করবে সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo