শিরোনামঃ
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ আধুনিক ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মোঃ নুরুজ্জামান সিকদার সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকালে জাতীয় সাংবাদিক সংস্থার শোক বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক

বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন: হামলার প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি

প্রতিবেদকঃ
  • আপডেটঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৫৭ পঠিত

বরিশাল প্রতিনিধি:
বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিকেল ৩টায় বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান রিয়াদ। তিনি অভিযোগ করেন, বরিশাল সরকারি বিএম কলেজে একটি সংঘবদ্ধ মব সন্ত্রাস সৃষ্টি করে হেযবুত তওহীদের দুই সদস্যের ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যা তথ্য, অপপ্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, হেযবুত তওহীদ দীর্ঘ ৩০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার করে আসছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ঘটনার দিন কলেজ ক্যাম্পাসে পূর্বপরিকল্পিতভাবে তাদের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয় এবং পরবর্তীতে উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo