১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৭
শিরোনামঃ
বরিশালে ‘চৌমুহনী কফি হাউস অ্যান্ড থাই, চাইনিজ ও বাংলা রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী খাল খনন কর্মসূচি পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন: হামলার প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি কিশোরগঞ্জের প্রতারক দেলোয়ারের ফাঁদে বরিশালের তরুণী নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার এসএসসি ২০০৩ ব্যাচ, বাবুগঞ্জ উপজেলা – ২য় পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার বাকেরগঞ্জ উপজেলাবাসীর ভাবনা ও প্রত্যাশায় ডা. ইকবালুর রহমান

ঈদে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোঃ সোহেল রানা
  • আপডেটঃ মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪০১ পঠিত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদ ঘিরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক ছিল। সোমবার (৯ জুন) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদুল আজহার সময় দেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক ছিল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজধানীসহ অন্যান্য স্থানে কোনো উল্লেখযোগ্য অঘটন ঘটেনি। তাই ঈদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমি মোটামুটি খুশি। পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ি থানার ডিউটি অফিসারের ডেস্ক, নারী ও শিশু ডেস্ক, আসামিদের রাখার হাজতখানাসহ পুরো থানা ঘুরে দেখেন। তিনি থানার ফোর্সের থাকার ব্যবস্থা ও খাবারের মান সম্পর্কে খোঁজ নেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন। ঈদুল আজহা ও ঈদ-পরবর্তী ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করছেন। এরই অংশ হিসেবে তিনি আজ যাত্রাবাড়ী থানা পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo