শিরোনামঃ
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ আধুনিক ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মোঃ নুরুজ্জামান সিকদার সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকালে জাতীয় সাংবাদিক সংস্থার শোক বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক

কাজ করুন জন-আকাঙ্ক্ষা পূরণে : নবীন কর্মকর্তাদের তথ্য সচিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটঃ বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৭৭২ পঠিত

জন-আকাঙ্ক্ষা পূরণে নবীন কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বিসিএস (তথ্য) ক্যাডার ও বিটিভির নবম গ্রেডের নবীন কর্মকর্তাদের চার দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সচিব এ আহ্বান জানান।

আইন ও বিধিমালা মেনে দাপ্তরিক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আইনের মধ্যে থেকেই নবীন কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে নৈতিকতা ও সৌজন্যবোধ বজায় রাখতে হবে। কোন কাজটি করা উচিত, কোনটি করা উচিত নয়; এ বিষয়েও নবীন কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।

সচিব বলেন, সরকারি কর্মচারী হিসেবে জনগণের কল্যাণে কাজ করা, রাষ্ট্রের সম্পদ রক্ষা করা এবং উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল করা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগাতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ ও ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo