শিরোনামঃ
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ আধুনিক ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মোঃ নুরুজ্জামান সিকদার সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকালে জাতীয় সাংবাদিক সংস্থার শোক বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক

দৈনিক শাহানামা পত্রিকার ফটো সাংবাদিক আশরাফুল হক সুমনকে হাসপাতালে দেখতে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ

আরিফ বরিশাল প্রতিনিধি
  • আপডেটঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬২২ পঠিত

দৈনিক শাহানামা পত্রিকার ফটো সাংবাদিক আশরাফুল হক সুমনকে হাসপাতালে দেখতে গেলেন সাংবাদিক নেতৃবৃন্দ
আরিফ বরিশাল প্রতিনিধিঃ দৈনিক শাহনামা পত্রিকার ফটো সাংবাদিক আশরাফুল হক সুমন অসুস্থ হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে যান বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সহ চার সদস্যের একটি প্রতিনিধি দল। আজ ১২ জানুয়ারি সোমবার দুপুরে প্রতিনিধি দলটি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সংশ্লিষ্ট ওয়ার্ডে গিয়ে আশরাফুল হক সুমনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি বলেন, একজন সাংবাদিক শুধু সংবাদ কর্মী নন, তিনি সমাজের দর্পণ। সহকর্মীর অসুস্থতায় আমরা তার পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করি। সভাপতি মোঃ ওয়াছেপ উদ্দিন আহমেদ (দীপু তালুকদার) ছাড়াও তার পাশে সঙ্গী ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এম, ডি নূর মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক রানা সহ যুগ্মসাধারণ সম্পাদক জামাল-কাড়াল উপস্থিত ছিলেন।
তারা আশরাফুল হক সুমনের পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবার ও সহকর্মীরা সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের দোয়া ও শুভকামনায় দ্রুত সুস্থ হয়ে আবারো সাংবাদিকতার মাঠে ফিরে আসবেন এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo