শিরোনামঃ
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ আধুনিক ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মোঃ নুরুজ্জামান সিকদার সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকালে জাতীয় সাংবাদিক সংস্থার শোক বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বরিশাল জেলা জামায়াতের সরব ও সুশৃঙ্খল উপস্থিতি বিভাগীয় সমাবেশের প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করলো বরিশাল জেলা জামায়াত বরিশালের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক

প্রধান উপদেষ্টা ড.ইউনূসের হাত ধরেই বাংলাদেশে আসতে চায় চীনা ইন্টারনেট “জায়ান্ট টেনসেন্ট”

ব্যবস্থাপনা সম্পাদকঃ ইঞ্জিনিয়ার মোঃ আল মামুন
  • আপডেটঃ মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৮৬৯ পঠিত

চীনা ইন্টারনেট এবং প্রযুক্তি কোম্পানি জায়ান্ট টেনসেন্ট এর সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। মার্কিন জায়ান্ট স্টারলিংক এর মতো তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী – ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, বাংলাদেশে ইতিমধ্যে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক, সোমবার তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা।
বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাত ধরেই শুরু হলো। এভাবে আরো অনেকেই আসবে।
তিনি আরো বলেন – আজ আমরা চাইনিজ জায়ান্ট টেনসেন্ট এর সাথে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।
আমরা তাদেরকে দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি।

টেনসেন্ট (Tencent- 腾讯) হল একটি বিশ্ব-নেতৃস্থানীয় ইন্টারনেট এবং প্রযুক্তি কোম্পানি যা সারা বিশ্বের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য উদ্ভাবনী পণ্য এবং পরিষেবা তৈরি করে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত টেনসেন্টের প্রধান কার্যালয় চীনের শেনজেনে অবস্থিত। এর মূলনীতি হলো প্রযুক্তির ভালো ব্যবহার।
টেনসেন্ট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেম এবং অন্যান্য উচ্চমানের ডিজিটাল সামগ্রী ও প্রকাশ করে, যা বিশ্বজুড়ে মানুষের জন্য ইন্টারেক্টিভ বিনোদন অভিজ্ঞতা সমৃদ্ধ করে।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo