১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৭
শিরোনামঃ
বরিশালে ‘চৌমুহনী কফি হাউস অ্যান্ড থাই, চাইনিজ ও বাংলা রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী খাল খনন কর্মসূচি পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন: হামলার প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি কিশোরগঞ্জের প্রতারক দেলোয়ারের ফাঁদে বরিশালের তরুণী নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার এসএসসি ২০০৩ ব্যাচ, বাবুগঞ্জ উপজেলা – ২য় পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার বাকেরগঞ্জ উপজেলাবাসীর ভাবনা ও প্রত্যাশায় ডা. ইকবালুর রহমান

সেনাবাহিনীর অবদানের কথা কখনো ভুলবে না গাইবান্ধার রাজু

মোঃ আল মামুন
  • আপডেটঃ শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৪৬৩ পঠিত

বাবাদের ত্যাগ গোপন থেকে যায় কখনো কখনো জানাও সম্ভব হয় না।
গাইবান্ধার মোহাম্মদ রাজুকে দেখলে তাই মনে হবে। ছেলে রেজোয়ানের জন্য শখ করে নিজের কষ্টের টাকা জমিয়ে কিনেছিলেন একটা সাইকেল। এই সাইকেল ঢাকা থেকে গাইবান্ধা নিয়ে যেতে বাসভাড়া চাইলো ২০০০ টাকা। কিন্তু তার পকেটে আছে মাত্র ২২০০ টাকা। বাড়িতে পরিবার তার পথ চেয়ে বসে আছে। ২০০০ টাকা বাস ভাড়া দিয়ে শূন্য হাতে বাড়ি ফিরলে ঈদে খরচ করার মত কিছুই অবশিষ্ট থাকবে না পরিবারের জন্য। অগত্যা সুপারম্যান এই বাবা ছুটলেন ছেলের জন্য কেনা সাইকেলে চেপেই। গন্তব্য গাইবান্ধা, দূরত্ব ২৫০ কি.মি.-র বেশি। একবার ভাবেন, সাইকেল প্যাডেল করতে করতে ঢাকা থেকে গাইবান্ধা যেতে কী পরিমাণ কষ্ট হতে পারে! কিন্তু সন্তান আর পরিবারের কথা ভেবে মোহাম্মদ রাজু এই অপরিসীম কষ্ট মাথা পেতে নিয়েছিলেন। প্রায় ২০০ কি.মি. সাইকেল চালিয়ে যখন তিনি বগুড়ায় পৌঁছান, রাস্তায় থাকা সেনাবাহিনী তাকে তল্লাশির জন্য আটকায়। এরপরই তারা জানতে পারে এই মর্মস্পর্শী ঘটনা। মোহাম্মদ রাজুর আবেগ ছুঁয়ে যায় সেনাসদস্যদেরকেও। তারা একটি ট্রাকে সাইকেল সহ রাজুকে তুলে দেন। সাথে দিয়ে দেন কিছু খাবারও। সেনাবাহিনীর অবদানের কথা রিস্কা চালক রাজু কোনদিনই ভুলতে পারবেনা। বাংলাদেশ সেনাবাহিনীর বাংলার জনগণের প্রতি এই যে ভালোবাসা ও দেশ প্রেম বাংলাদেশকে আরো অন্যান্য উচ্চতায় নিয়ে যাবে। প্রতিদিন শত শত খারাপ খবরের ভিড়ে এমন সারল্যমাখা ভালোবাসার গল্পগুলো যেন শান্তির বাতাস হয়ে ভেসে আসে। ভালো থাকুক আমাদের সবার বাবা। আমাদের সকলের মা বাবা বেঁচে থাকতে আমরা তাদের সম্মান করি ও ভালোবাসি এবং তারা যেন কখনোই অবহেলার পাত্র না হয়। ভালো থাকুক সকলের মা বাবা।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo