১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৭
শিরোনামঃ
বরিশালে ‘চৌমুহনী কফি হাউস অ্যান্ড থাই, চাইনিজ ও বাংলা রেস্টুরেন্ট’-এর শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী খাল খনন কর্মসূচি পদক্ষেপ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সংবাদ সম্মেলন: হামলার প্রতিবাদ, দোষীদের শাস্তির দাবি কিশোরগঞ্জের প্রতারক দেলোয়ারের ফাঁদে বরিশালের তরুণী নারী উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বরিশাল আহসান ফাউন্ডেশনের সেলাই মেশিন উপহার এসএসসি ২০০৩ ব্যাচ, বাবুগঞ্জ উপজেলা – ২য় পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত তাকওয়া অর্জনের মাধ্যমেই সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব -মাওলানা আবদুল জব্বার বাকেরগঞ্জ উপজেলাবাসীর ভাবনা ও প্রত্যাশায় ডা. ইকবালুর রহমান

১০০ কোটি টাকার তহবিল প্রস্তাব নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে

মোঃ ইমরান হোসেন নিরব
  • আপডেটঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৯৮ পঠিত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে ১০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল করার প্রস্তাব দেন। পাশাপাশি, সারা দেশে ৪৯১টি উপজেলায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণের জন্য ‘উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেন।

বাজেট বক্তৃতায় তিনি জানান, ইতোমধ্যে দেশের পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটিডি ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে এবং ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আইসিটিডি স্কুল অব ফিউচার’ চালু করা হয়েছে, যা তরুণদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান গবেষণার প্রসার ঘটাতে গত অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৪৯২টি প্রকল্পে প্রায় ১৬ কোটি ৬৬ লাখ টাকার বিশেষ গবেষণা অনুদান দেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী অর্থবছরে মৌলিক বিজ্ঞান গবেষণা এবং নীল অর্থনীতি (ব্লু ইকোনমি) খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবও তুলে ধরেন। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের লক্ষ্য নতুন প্রজন্মকে প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে যুক্ত করা। এজন্য যথাযথ বিনিয়োগ ও সুযোগ সৃষ্টি করাই সরকারের দায়িত্ব।’

বাজেটে তথ্যপ্রযুক্তির ওপর জোর দিয়ে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি আরও ত্বরান্বিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিকে আধুনিকায়নে নতুন গতি যোগ করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

সংবাদটি শেয়ার করুন....

শেয়ার করুন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর...

© All rights reserved © 2025 Sultan
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo